বৈদ্যুতিক চুলায় রান্না; বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় সদর হাসপাতাল
পঞ্চগড় সদর হাসপাতাল | ছবি: এখন টিভি
0

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে বৈদ্যুতিক চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ (শুক্রবার, ২৪ জুলাই) সকালে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই এলাকার শহিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে নাসিমা বেগম বৈদ্যুতিক চুলায় ভাত রান্না করছিলেন। এসময় হঠাৎ বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে তাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।’

এসএস