হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে পরিকল্পনা নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সুনামগঞ্জের পিটিআই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সুনামগঞ্জের পিটিআই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ | ছবি: এখন টিভি
0

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সারা দেশের হাওরঞ্চলের সঙ্গে যে এলাকাগুলো রয়েছে সেগুলোর শিক্ষার সব সমস্যা সমাধান করার জন্য সেক্টরভিত্তিক প্ল্যানের ব্যবস্থা করা হচ্ছে। এর প্রেক্ষিতে গতকাল আমরা এই বিষয়গুলো তুলে ধরে সব কর্মকর্তাদের সঙ্গে ৬ ঘণ্টার একটি সভা করেছি এবং সেখানে বলা হয়েছে কী কী পরিকল্পনা নিলে হাওরাঞ্চলের স্কুলগুলোতে ভালো সার্ভিস দেয়া সম্ভব হবে।

আজ (সোমবার, ২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জের পিটিআই স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের শিক্ষার্থীদের নৌকার ব্যবস্থা করা ও স্কুলের সূচি ৯টা থেকে বাড়িয়ে দিয়ে অন্য কোনো সময় দেয়া যায় কি না এসব বিষয়েও আলোচনা হয়েছে। এক কথায় হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে নতুন করে পরিকল্পনা নেয়া হচ্ছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করে নতুন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুর রহিম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান ও পুলিশ সুপার জাকির হোসেন প্রমুখ।

এসএইচ