মৌলভীবাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী
গ্রেপ্তারের প্রতীকী | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজার জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সায়েক মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল (সোমবার, ২৭ জুলাই) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই (নি.) তপন চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি দল সদর মডেল থানার ৬নং একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সায়েক মিয়া (২৭), পিতা-মৃত রাজা মিয়া, সাং-দিশালোক, থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মৌলভীবাজার শহরসহ জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলো। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

এএইচ