ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে টানবাজারর হক প্লাজার দ্বিতীয় তলায় হাজী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানটি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৪১টি বস্তায় থাকা প্রায় আড়াই হাজার নিষিদ্ধ রিংজাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। পরে অভিযান শেষে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নিষিদ্ধ জাল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নুরুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল জানান, নিষিদ্ধ রিংজাল ব্যবহারের ফলে মাছের পোনা ও জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





