গতকাল (বুধবার, ১৯ আগস্ট) রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইসরাফিল খসরু বলেন, ‘খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি গড়ে তোলে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত থাকা প্রয়োজন।’
টিসিজেএ চট্টগ্রামের এ আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও দৃঢ় করে।’ ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সালাহউদ্দিন, দৈনিক পূর্বদেশের ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় টিসিজেএর সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ইনডোর খেলাধুলার আয়োজন করা হয়েছে। আয়োজনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সাংবাদিকদের কর্মব্যস্ততার বাইরে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করার পাশাপাশি সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।





