অভিযানে হাসপাতালের ব্লাড ব্যাংক, রান্নাঘর, অপারেশন থিয়েটার, সিসিইউসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হয়।
দুদক জানিয়েছে, রোগী হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, প্যাথলজি বিভাগে অনিয়ম এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের ভিত্তিতে এ অভিযান।
আরও পড়ুন:
এর আগে দুদকের দুই সদস্য রোগী সেজে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দুদক এখনো তাদের কোনো সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে রোগী ও স্বজনদের নানা অভিযোগ ছিল। তবে কর্মী সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা বলে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ।




