ময়মনসিংহে এনিম্যাল ফিডিং জোন উদ্বোধন

এনিম্যাল ফিডিং জোনের উদ্বোধন
এনিম্যাল ফিডিং জোনের উদ্বোধন | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহে এনিম্যাল ফিডিং জোন উদ্বোধন করা হয়েছে। পথের কুকুর ও পশু-পাখিদের জন্য খাবারের এ ব্যবস্থা করেছে আইকনিক ময়মনসিংহ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় নগরীর টাউনহলে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন।

অনুষ্ঠানে এনিম্যাল ফিডিং জোন উদ্বোধন (পথের কুকুর ও পশু-পাখিদের জন্য খাবারের ব্যবস্থা), ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প (রাস্তার কুকুরদের র‍্যাবিস ভ্যাকসিন, চিকিৎসা সেবা), অসুস্থ পশুদের ওষুধ ও সেবা-শুশ্রূষাসহ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা হয়।

এসময় ময়মনসিংহ সিটি করপোরেশনে পশুপাখিদের জন্য একটি এনিম্যাল সেন্টার স্থাপন করার বিষয়ে জানান সিটি প্রশাসক। তিনি বলেন, ‘আইকনিক ময়মনসিংহের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে, আমরা সাধারণ মানুষ পশুপাখি নিয়ে যে চিন্তা করতে পারি না তারা সেখানে নিজেদের টাকায় এদের খাওয়া দাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছে প্রতিনিয়ত।’

তিনি বলেন, ‘সিটি করপোশনের বহু জায়গা এখনো বেদখলে। আমরা সেগুলো উদ্ধারে কাজ করছি। ছোট করে হলেও এ শহরের প্রাণীকূলের জন্য একটি এনিম্যাল সেন্টার স্থাপনের ইচ্ছা রয়েছে।’

এএইচ