দিনাজপুর সীমান্তে ১৬ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ বিএসএফ

হবিগঞ্জ সীমান্ত
হবিগঞ্জ সীমান্ত | ছবি: এখন টিভি
0

দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে প্রায় ১৫ থেকে ১৬ জনকে পুশইনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের চেষ্টায় পুশইন করতে ব্যর্থ হয় তারা।

গতকাল (রোববার, ৬ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির অধীনে গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এ ঘটনা ঘটে। ভোর রাতে পুশইনের জন্য আনা ব্যক্তিদের সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। তবে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও স্থানীয়রা।

এ বিষয়ে ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান বলেন, ‘রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বেশ কয়েকজন ভারতীয়কে আমাদের দেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া দেন। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।’

জেআর