রূপগঞ্জে পাইপগান ও দেশিয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

আটককৃতরা পুলিশের কাছে হেফাজতে
আটককৃতরা পুলিশের কাছে হেফাজতে | ছবি: সংগৃহীত
1

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাসেল বেপারী ও জুয়েল বেপারী নামে দুইজনকে দুইটি দেশিয় পাইপ গান ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল (বুধবার, ৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত জহির আলী ব্যাপারীর ছেলে রাসেল বেপারী ও রাসেল ব্যাপারীর ছেলে জুয়েল বেপারী।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে বলে পুলিশের কাছে সংবাদ আসে। এ সময় ডিউটি করাকালে রূপগঞ্জ থানার একদল পুলিশ সেখানে পরিচালনা করে রাসেল বেপারী ও জুয়েল ব্যাপারীকে দুইটি দেশিয় তৈরি পাইপগান, দুইটি চাপাতি ও একটি রামদাসহসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জেআর