টেকনাফে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

র‌্যাবের অভিযানে ইয়াবা উদ্ধার
র‌্যাবের অভিযানে ইয়াবা উদ্ধার | ছবি: সংগৃহীত
0

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। গতকাল (রোববার, ১৩ সেপ্টেম্বর) ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের ইয়াবা মজুদের খবর পেয়ে একটি আভিযানিক দল অভিযান চালায়। রাত ১ টায় সাবরাং বাজারপাড়া এলাকার মাওলানা ফিরোজের লবণের মাঠের পাশের ইটের সলিং সড়কে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মাদককারবারি পালিয়ে যায়। পরে তল্লাশি করে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

জেআর