মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ কিশোর, চলছে উদ্ধার অভিযান

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন কিশোর নিখোঁজ হয়েছে। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বাটি বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোররা হলো— আশিক (১৫), আরেফিন (১৫) ও আবির (১৪)। তারা সবাই সোনারগাঁও উপজেলার বাড়ী মজলিশ এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, রোববার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আশিক, আরেফিন ও আবিরসহ কয়েকজন কিশোর পিরোজপুর ইউনিয়নের বাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তিন কিশোর নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ তিন কিশোরকে উদ্ধারে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এসএইচ