৫৩ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামের কালাম নামে এক ব্যক্তির বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে একটি কালো বালতি দেখতে পায়। বালতির ভেতরে ককটেল থাকায় বিজিবি সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশের যৌথ দল তল্লাশি চালিয়ে বালতির ভেতর থেকে ১৯টি ককটেল উদ্ধার করে। পরে দুপুর আড়াইটার দিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ককটেলগুলো শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে কাজ করছে।’





