নিহত সোনা বানু জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকার শামীমের স্ত্রী এবং সোনা মিয়ার মেয়ে।
গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে সোনাই বেগম মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অজ্ঞাত গাড়ি ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’





