আজ (বুধবার, ৭ অক্টোবর) সকালে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেটস্থ ১৮ এপিবিএনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এসব মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে তুলে দেয়া হয়।
এসময় ভুক্তভোগীদের মধ্যে ছিনতাই হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মো. আল-আমিন ও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া টাকা ফেরত পেয়ে আরিফুল ইসলাম কৃতজ্ঞতা জানিয়েছেন।
আরও পড়ুন:
১৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘গত সেপ্টেম্বরে ৪২৭টি সাধারণ ডায়েরি নিয়ে কাজ করেছে সাইবার ক্রাইম সেল। প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে দুইজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সহায়তা এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে একজন নাগরিককে জরুরি সেবা দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল সংক্রান্ত অপরাধ দমনে সাইবার ক্রাইম সেল নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষের সেবা আরও সহজ ও দ্রুত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’




