ক্রিলের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, বিকেলে বগুড়া থেকে ট্রেনযোগে সান্তাহারে আসেন ক্রিল। এরপর সেখান থেকে বাংলাবান্ধা ট্রেনে নাটোর স্টেশনে নামেন ক্রিল।
পরে ভিআইপি বিশ্রামগারে অপেক্ষা করার সময় অজ্ঞাত এক যুবক টিকিট কেটে দেয়ার কথা বলে তার সঙ্গে থাকা ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ চুরি করে নিয়ে যায়। এরপর ওই যুবককে খোঁজাখুঁজি করে না পেয়ে নাটোর সদর থানায় এসে পুলিশকে বিস্তারিত জানায় ক্রিল।
বর্তমানে নাটোর সদর থানায় অবস্থান করছে সে। তবে ক্রিলকে সাথে নিয়ে প্লাটফর্মের ঘটনাস্থল পরিদর্শন করে চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান।





