নেত্রকোণায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার মদন পুকুর থেকে মিজানুর রহমান (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) দুপুরে পৌরসভার বৈশ্যপাড়া এলাকায় বিকাশ বৈশ্যর পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে মদন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মিজানুর রহমান মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোকন মিয়ার ছেলে।

নিহতের বাবা রোকন মিয়া বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। তাকে ভালো করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আজ জানতে পারলাম পানিতে পড়ে সে মারা গেছে। এ বিষয়ে আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এফএস