আজ (বুধবার, ১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আশপাশের আরও ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
কী কারণে আগুন লেগেছে, বা সে সময় ভেতরে কেউ অবস্থান করছিল কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।





