নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) সকালে নগরীর সিএমপির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানায় সিএমপির উপ পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
তিনি আরও জানান, সংঘবদ্ধ চক্রটি এক থেকে দুই মিনিটের মধ্যেই মটোরসাইকেলের তালা খুলে নেয়। পরে তা মিরসরাই, নোয়াখালী, ফেনীসহ বিভিন্ন জেলায় প্রত্যন্ত এলাকায় নিয়ে বিক্রি করে দেয়। এই চক্রের বিভিন্ন সদস্য সারা দেশে একটি আলাদা নেটওয়ার্ক তৈরি করেছে বলে দাবি পুলিশের।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশ।





