আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) বিকেলে নগরীর নানকিং কমিউনিটি সেন্টার হলে নেতাকর্মী এ প্রস্তুতি সভা করেন। সভায় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
ভূমিমন্ত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন, পাশাপাশি সফলভাবে এই অনুষ্ঠান শেষ করার জন্য সকলের সহযোগিতা চান।
এসময় মন্ত্রী জানান, সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী ২০ অক্টোবর দুপুর ১ টা ৩০ মিনিটে রাজশাহী ধর্মসভা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বিকেল ৩টায় হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী মাঠে (মাদ্রাসা মাঠ) আয়োজিত জনসভায় যোগদান করবেন এবং ইক্ষু চাষিদের মাঝে প্রণোদনা বিতরণ করবেন।
এর আগে সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে পৃথকভাবে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়-ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এসময় তারা মাদ্রাসা মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, মাঠসংলগ্ন রাস্তা সংস্কারসহ সার্বিক কার্যক্রম ও প্রস্তুতি পরিদর্শন করেন। মাদ্রাসা মাঠে মঞ্চ তৈরি সহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন।




 leader Abhijeet Dipke and AISA chief Neha Bora-320x167.webp)
