আজ (শনিবার, ১৭ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটে কক্সবাজারের উঠিয়া পাটকটেকের ইনানী বিচের কাছের ‘টুপ টুপ রিসোর্টে’ এ আগুন লাগে। পরে উখিয়া ফায়ার স্টেশনের দুই ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ১৫ মিনিটে।
ফায়ার সার্ভিস জানায়, আজ সকাল ৭টা ২৫ মিনিটে তারা আগুন লাগার খবর পায় এবং সকাল ৮টায় তারা ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশন থেকে দূরত্ব ঘটনাস্থলের দূরত্ব ১৮ কিলোমিটার।





