পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজমনি ইসলামের মেস
রাজমনি ইসলামের মেস | ছবি: এখন টিভি
0

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) বিকেল ৫টার দিকে পাবনা শহরের ডিগ্রিবটলা এলাকার মায়ের দোয়া কুটির মেসে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিক্ষার্থীর রাজমনি ইসলাম (১৮) ঠাকুরগাঁও জেলার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেসের পাশের একটি নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। পরে তারা মেস মালিককে অবহিত করলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন:

নিহতের এক বন্ধু জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর সময় পুলিশ কক্ষের দরজা খুলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিলো। পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি থানার মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

এসএস