ঈদকে কেন্দ্র করে রাজশাহীতে বেড়েছে মাংসের দাম

বাজশােহীতে মাংসের বাজার
বাজশােহীতে মাংসের বাজার | ছবি: এখন টিভি
0

ঈদ আনন্দে ভোজনরসিক বাঙালির পাতে চাই নিত্য নতুন পদ। তাই ঈদ কেন্দ্র করে বিক্রি বেড়েছে মাংসের বাজারে। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকালে রাজশাহীর মাস্টার পাড়া বাজারে দেখা যায় গরু, খাসি, মুরগী, হাঁসের বেচাকেনায় ব্যস্ত হয়ে ওঠেছে মাংস বাজার।

তবে বাজার খানিকটা চড়া দামেই বিক্রি করা হচ্ছে মাংস। গত দুই তিন দিন ধরে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৭৮০ দরে বিক্রি করা হলেও, আজ তা ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন:

একইভাবে খাসির মাংস এক সপ্তাহ আগে ১ হাজার ১০০ টাকা বিক্রি হলেও, আজ ১ হাজার ২৫০ বিক্রি হচ্ছে।

এদিকে, ব্রয়লার মুরগি ১৭০ টাকা থাকলেও এখন ২১০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আর পাতি হাঁস ৪৫০ টাকা আর রাজ হাঁস ৭০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

জেআর