জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় প্রসাধনী সামগ্রী, কফি ও জিরা। বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ইসলামপুর এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এসময় কাভার্ড ভ্যানে থাকা বস্তার ভিতরে কার্টনে লুকায়িত অবস্থায় ৯২০ কেজি কফি, ২ হাজার ৪৮ পিস প্রসাধনী সামগ্রী ও ১৮০ কেজি জিরা জব্দ করা হয়।
আরও পড়ুন:
তিনি আরও জানান, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৪০ লাখ ১৭ হাজার টাকা। এগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষের কাছে জমাদানের প্রক্রিয়া চলছে।
এছাড়াও সীমান্তের সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।





