কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী সন্দেহজনক ৩টি মাইক্রোবাস তল্লাশি করে এসব রেণু জব্দ করা হয়। পরে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে রেণুগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
এ ঘটনায় মাইক্রোবাসের চালক ও হেলপারদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।





