মানিকগঞ্জে জ্বালানি তেলের পরিমাপে কম দেয়ার অভিযোগ, ফিলিং স্টেশনকে জরিমানা

মানিকগঞ্জে ফিলিং স্টেশনকে জরিমানা
মানিকগঞ্জে ফিলিং স্টেশনকে জরিমানা | ছবি: এখন টিভি
0

জ্বালানি তেলে পরিমাপে কম দেয়ার অভিযোগে মানিকগঞ্জে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ (সোমবার, ১৩ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার তাতি কালিয়ানি এলাকায় অবস্থিত মেসার্স গুডলাক সিএনজি করপোরেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এসময় প্রতি ৫ লিটার পেট্রোলে ২১০ মিলিলিটার কম দেয়ার প্রমাণ পাওয়া যায়।

আরও পড়ুন:

এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশনের মালিক সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে পরিমাপে কম দেয়ার জন্য এক ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। জ্বালানি তেলে সঠিক পরিমাপ নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’

এসএইচ