কুষ্টিয়ায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু

ছুরিকাঘাত
ছুরিকাঘাত | ছবি: সংগৃহীত
1

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল (সোমবার, ২০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক রাশেদ আলী (৩৫) তিনি ওই এলাকার রবিউল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জহুরুল বড় ভাইকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় রাশেদকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় এবং শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর অভিযুক্ত জহুরুল ও তার পরিবার পলাতক রয়েছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এএইচ