নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
3

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ (মঙ্গলবার, ৫ মে) ভোরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোর আনুমানিক ৪টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড) জালকুড়ি ওভারপাসের সামনে মালয়েশিয়া প্রবাসী মো. আব্দুল মালেকের (৪৬) গতিরোধ করে ৭ থেকে ৮ জন অজ্ঞাত দুর্বৃত্ত।

আরও পড়ুন:

এসময় তারা নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা আব্দুল মালেককে মারধর করে প্রায় তার কাছে থাকা স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সেকান্দার বলেন, ‘ভুক্তভোগী থানায় এসেছিলেন অভিযোগ করার জন্য, আমরা শুনেছি ঘটনাটা। তার অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএইচ