ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়েছে আসামি

পালিয়ে যাওয়া আসামি
পালিয়ে যাওয়া আসামি | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ শাহীন নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। আজ (মঙ্গলবার, ৫ মে) দুপুরে আড়াইটার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পালানোর চেষ্টাকালে সজল নামে আরেক আসামিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে উপস্থিত জনসাধারণ। শাহীন জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার জালাল মিয়ার ছেলে ও সজল একই এলাকার হাসেম মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার জানান, গতকাল সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ সজল ও শাহীনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন:

পরে মাদক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়। তবে আদালতে তোলার আগেই তারা পুলিশের হাত দু’জন দুই দিকে পালানোর চেষ্টা করে।

এর মধ্যে শাহীন হাতকড়াসহ পালিয়ে যায়। আর উপস্থিত জনসাধারণের সহায়তায় অপর আসামি সজলকে আটক করা হয়।

পালিয়ে যাওয়া আসামি শাহীনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

এসএস