কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে প্রায় এক কেজি গাঁজা ও ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ হাজার টাকা। অভিযানকালে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আরও পড়ুন:
আটকরা হলেন— ভোলা সদর উপজেলার বড় চর সামাইয়া এলাকার মো. নূর আলম (৫১) ও মো. আনোয়ার হোসেন (৫২)।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





