আজ (শুক্রবার, ২২ মে) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে সরকারি কর্মকর্তাদের নিয়োগ ও পদায়নের নামে প্রতারণার ফাঁদে ফেলে আসছিল চক্রটি। সম্প্রতি এমন অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রামপুরা থেকে আনিসুর রহমান শান্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী নিলুফার ইয়াসমিনকে গ্রেপ্তার করে পুলিশ।’
আরও পড়ুন:
অপরাধীরা অপরাধ স্বীকার করেছে উল্লেখ করে অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, চক্রের সঙ্গে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে নির্মাণ শ্রমিক সেজে বিশেষ পদ্ধতিতে মাদক পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়।





