আহতরা হলেন— পিয়ারপুর এলাকার মো. ফুরকান কসাই (৫৫), মো. এছেম (৫০) ও মো. ফিরোজ (৪৮)। তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক ও সাবেক ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মুনতাজের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিলো। এরই জেরে বিএনপি কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের দাবি, জহুরুল হকের সমর্থক হিসেবে পরিচিত ৮ থেকে ১০ জন ব্যক্তি বিএনপি অফিস লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে।
তবে অভিযোগ অস্বীকার করে জহুরুল হক দাবি করেন, প্রতিপক্ষ নিজেরাই এ ঘটনা ঘটিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




