এর আগে চট্টগ্রামের আনোয়ারায় চেনামতি গ্রামে গত রোববার রাতে আর্থিক বিরোধের জেরে ছুরিকাঘাতে মা এনি বড়ুয়া ও মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় ছুরিকাহত হয় পাঁচ বছর দবয়সী আরেক শিশু।
আরও পড়ুন:
স্বজনরা জানান, মারা যাওয়ার আগে এনি বড়ুয়া জানিয়েছে, প্রতিবেশী তেজু বড়ুয়া ঘরে ঢুকে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।
এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে মা-মেয়ে দুজনেরই মৃত্যু হয়।




