কোস্টগার্ডের এ মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বুধবার, ১৭ জুন) রাত ১০টার দিকে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন টেকনাফের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় এলাকার একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আরও পড়ুন:
তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। তিনি আরও জানান, জব্দকৃত গাঁজার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘দেশে ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’




