পরে পুলিশকে খবর দিলে দুপুরে ফুলবাড়িয়া থানা পুলিশ এসে ব্যাগে থাকা মরদেহের ১৫ টুকরো অর্ধগলিত দেহাবশেষ খুঁজে পান।
এ বিষয়ে পুলিশ জানায়, গত ২৩ জুলাই যথানিয়মে বাংলাদেশ কাস্টমসে সিপাহীর চাকরি করা সোয়াইতপুর গ্রামের রায়হান বাড়িতে আসে। রাত দুইটার সময় পরিবারের লোকজন তার ঘরে গিয়ে তার খোঁজও নেয়। এরপর ২৬ তারিখ তার অফিসের লোকজন রায়হানের অফিসে যোগদান না করার বিষয়টি পরিবারকে জানায়।
এ ঘটনায় রায়হানের বড় ভাই নুরুল ইসলাম তালুকদার ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ দুপুরে বাড়ির পাশে তার অর্ধগলিত খণ্ডিত মরদেহ পাওয়া গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
এ ঘটনায় রায়হানের বাড়ির কেয়ারটেকার রাজু মিয়া পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে করা হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে। রাজু মিয়াকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।





