নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকালে তিন নৌকাসহ আটক ৮

পুলিশের অভিযানে আটক ও জব্দকৃত নৌকা
পুলিশের অভিযানে আটক ও জব্দকৃত নৌকা | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সময় তিনটি নৌকাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিক।

আটকরা হলেন— সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কামারটুর গ্রামের সাইফুল ইসলাম (৩৭), সুজাত মিয়া (২২), উজান সাফেলা গ্রামের রুপায়ন মিয়া (২৪), বাহাউদ্দিন মিয়া (২২), আমিনুর রহমান (২০), এরশাদ আলী (৪৫), দোলোয়ার হোসেন (২৮) ও জাকির হোসেন (২৫)।

আরও পড়ুন:

পুলিশ জানায়, ইজারাবিহীন ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোররাত থেকে নদীতে অভিযান চালানো হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘ধোপাজান চলতি নদীর ইজারাবিহীন বালু মহাল থেকে কিছু লোক অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করছিলো। খবর পেয়ে তিনটি নৌকাসহ ৮ জনকে আটক করা হয়েছে। এসময় কয়েকজন নৌকা নিয়ে পালিয়ে গেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।’

এসএইচ