
পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি, তলিয়ে গেছে একাধিক এলাকা
ক্রমশ অবনতি হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টির কারণে স্থানীয় নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে একাধিক এলাকা ও গ্রাম; ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, বন্ধ রয়েছে যান চলাচলও। এরইমধ্যে পানি মাড়িয়ে কেউ পায়ে হেঁটে, আবার কেউ বা নৌকায় চড়ে যাচ্ছেন গন্তব্যে।

পদ্মায় নদীতে নৌকা থেকে ছিটকে নিখোঁজ কৃষক
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী পারাপারের সময় নৌকা থেকে ছিটকে পড়ে উজির মন্ডল নামে (৬০) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বারোমাইল থেকে ঈশ্বরদীর দাদাপুর চরে চাষাবাদের জন্য যাওয়ার সময় পদ্মার মাঝনদীতে এ ঘটনা ঘটে।

পদ্মায় আকস্মিক ঝড়ে ২০ নৌকাডুবি, আহত অন্তত ১৫
রাজশাহীতে হঠাৎ পানির তোড়ে পদ্মা নদীর পাড়ে প্রবল ঝড়ের সৃষ্টি হয়। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাতের এ ঝড়ে নদীতে ডুবে গেছে অন্তত ২০টি নৌকা। এছাড়া টি-বাঁধের নদীর পাড়ে থাকা অন্তত ৫০টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোলায় নৌকাডুবি: বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড
ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। পরে তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়।

দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচ, ‘তরুণদের নাচানাচিতে’ নিষেধাজ্ঞা
টানা দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের এই উৎসব। তবে এবার সতর্কতা হিসেবে ‘তরুণদের নাচানাচিতে’ নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকালে তিন নৌকাসহ আটক ৮
সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সময় তিনটি নৌকাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিক।

বাঁধ, বেদখল আর দূষণে বিলীনের পথে ইছামতী নদী
একসময় নদীর বুক চিরে ছুটে চলত নৌকা, জেলের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে রুপালি মাছ, আর তার স্বচ্ছ জলেই বেঁচে থাকত হাজারো কৃষকের স্বপ্ন। অথচ সেই ইছামতী আজ লড়ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে। অপরিকল্পিত বাঁধ, বেদখল আর বছরের পর বছর অবহেলায় প্রাণবন্ত এ নদী পরিণত হয়েছে একটি স্থবির, দূষিত জলাশয়ে।

দুই দফায় টেন্ডার বাতিল, থমকে আছে ডা. গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ
শরীয়তপুরের নড়িয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা সেতু নির্মাণ। কাজ শুরুর ৯ বছর পরও সেই স্বপ্ন যের অধরা। দুই দফা টেন্ডার বাতিলের পর নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হলেও শুরু হয়নি কাজ। সেতুর অগ্রগতি মাত্র ৫০ শতাংশ। ফলে নৌকায় নদী পারাপারই ভরসা লাখো মানুষের।

পাবনায় পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবক
পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে ভ্রমণের সময় নৌকা থেকে নদীতে পড়ে রিফাত হাসান রক্তিম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ (শুক্রবার, ২৯ মে) বিকেলের দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীর ঘুষিতে একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকায় বসার জায়গা নিয়ে সহযাত্রীর সঙ্গে বিরোধের জেরে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ (রোববার, ২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের তিতাস নদীর মনুবাবুর নৌকাঘাটে এ ঘটনা ঘটে।

জামালপুরে সেতু নির্মাণ ঘিরে জটিলতা; নকশা পরিবর্তনের ক্ষোভ স্থানীয়দের
জামালপুরে সাড়ে ৩৮ কোটি টাকায় সেতু নির্মাণে নানা জটিলতা। নকশা অনুযায়ী সেতুর গার্ডার নির্মাণের পর সেগুলো ভেঙে চার থেকে পাঁচ ফুট উচ্চতা কমানো হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সেতু নিচু হলে বন্যার পানি প্রবাহ ও নৌকা চলাচল বাধাগ্রস্ত হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই পরিবর্তন করা হয়েছে নকশা।

আলজেরিয়ার রাষ্ট্রদূতের উপহার ‘নৌকা’ ফেরত দেবেন কি না—পাঠকের পরামর্শ চাইলেন জ্বালানি উপদেষ্টা
আলজেরিয়ার রাষ্ট্রদূতের উপহার হিসেবে পাওয়া একটি প্রতীকী ‘নৌকা’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এ নিয়ে জনমত জানতে চেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।