বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে গতকাল (সোমবার, ১৭ আগস্ট) এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
আজ (মঙ্গলবার, ১৮ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম চিঠি পাঠানোর বিষয়টি জানান। তিনি বলেন, আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এ তথ্য নিশ্চিত হওয়ার পর এনসিবিকে ‘রেড নোটিশ’ জারির জন্য চিঠি দিয়েছেন।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার ৪১ আসামি। এর মধ্যে ১১ জন গ্রেপ্তার আছেন। শেখ হাসিনা ও আজিজ আহমেদসহ বাকি ৩০ জন পলাতক।





