এসময় চল্লিশপাড়া মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। পরে সকাল সাড়ে ৭টায় রিফিউজি পাড়া মাঠ থেকে ৫ বোতল ভারতীয় মদ ও ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়।
এসব মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ ৭ হাজার ৫০০ টাকা। দুটি অভিযানে জব্দ মাদকদ্রব্যের মোট বাজারমূল্য ৬ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।





