মেডিকেল কলেজে শিক্ষক সংকট মেটাতে অবসরপ্রাপ্তদের ফেরাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত | ছবি: সংগৃহীত
0

মেডিকেল কলেজে শিক্ষক সংকট মেটাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফিরিয়ে আনা ও প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এমনটা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ১৫ তম মেডিকেল বায়োকেমিস্ট্রি কনফারেন্সে এই কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বায়োকেমিস্ট্রি ও ল্যাবরেটরি সাইন্সে দারুণ সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে উন্নত দেশগুলোর সাথে একযোগে কাজ করতে হবে।’

এ সময় তরুণদের গবেষণার সুযোগ তৈরি করে দেয়ার কথাও বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তরুণ চিকিৎসকরা অনেক প্রতিভাবাবান। কিন্তু তাদের একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এক্ষেত্রে সিনিয়র চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

জেআর