মাদক ব্যবসায় বাধা দেয়ায় ছুরিকাঘাতে নারীসহ আহত ৩

সিদ্ধিরগঞ্জ থানা
সিদ্ধিরগঞ্জ থানা | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলা বাড়ি ক্যানেলপাড় এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেয়ায় নারীসহ তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের এই এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার প্রভাবশালী মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩৫), সোহেল (৩১) ও জান্নাতুল ফেরদৌস পারিসহ তাদের সহযোগীরা প্রকাশ্যে মাদক বিক্রি করছিলেন। এতে বাধা দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে মো. সিফাত (২১), মো. রাজু (২৬) ও মোছা. এ্যানি আক্তারকে (৩০) ছুরিকাঘাত করে।

গুরুতর আহত সিফাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানকার জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্য দুই আহত রাজু ও এ্যানি আক্তারকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ালীউল্লাহ ঘটনাস্থলে যায়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম, সোহেল ও ফারজানা আক্তার পারীসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএস