বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৫ জন ও মতিঝিল বিভাগ কর্তৃক ৬১ জন।
এছাড়া, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৪০ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৯ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা ও ১টি হাত বোমা উদ্ধার করা হয়।
এ ছাড়া অভিযানে ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ১টি পিকআপ, ১টি প্রাইভেটকার ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এছাড়াও অভিযানকালে, ১৩টি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার টাকা, ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপারসহ বিভিন্ন সামগ্রী এবং ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




