পুরনো বাণিজ্য মেলার মাঠে ২০টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

মাঠ ঘিরে রেখেছে এসআরবি
মাঠ ঘিরে রেখেছে এসআরবি | ছবি: সংগৃহীত
0

রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাঠে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সেখানে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাঠটি ঘিরে রেখেছে এসআরবি। ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

এসআরবির অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমার সন্ধান পাওয়া গেছে।

এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাঠে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।’

ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এসএস