যশোর সীমান্তে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
মাদক ও চোরাচালানি মালামাল জব্দ | ছবি: সংগৃহীত
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) হিজলী, বেনাপোল আইসিপি ও বেনাপোল বিওপি এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, অভিযানে ৪৮ বোতল উইনসেরেক্স সিরাপ, ৮৮টি শাড়ি, একটি থ্রি-পিস, ৮টি কম্বল, ২ প্যাকেট ফুচকা, এক কেজি কিসমিস, ৮৮টি কলম, ১৯০টি চকলেট, ১৮৭ পিস ওষুধ এবং ১৫৪টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

আরও পড়ুন:

আটক মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ২ হাজার ৯৬০ টাকা।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এসএস