আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ডিবি পুলিশ জানায়, ডিএনএ পরীক্ষায় খুনের আগে-পরে খেয়ে রাখা শসা, খেজুর ও সিগারেটের অবশিষ্ট অংশ থেকে স্যাম্পল নিয়ে অভিযুক্তদের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২০ আগস্ট রাতে রংপুর নগরের কামাল কাছনা এলাকায় নিজ বাসায় সপরিবারে খুন হন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে আয়ুষ ও মেয়ে আগমনী। এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।





