জঙ্গল সলিমপুরের বিশেষ অভিযান: শর্টগান-চাইনিজ পিস্তলসহ গ্রেপ্তার ৪

উদ্ধার হওয়া শর্টগান-চাইনিজ পিস্তলসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিরা
উদ্ধার হওয়া শর্টগান-চাইনিজ পিস্তলসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিরা | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আলিনগর বাহাদুর ঘোনা এলাকা থেকে শর্টগান, চাইনিজ পিস্তল ও গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চাঁদা সংগ্রহের তালিকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল, যার বিরুদ্ধে ৩টি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া মো. মোরশেদ, বাবু ও সাব্বিরের বিরুদ্ধেও ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

এসময় তাদের দেখানো জায়গা থেকে একটি শর্টগান, একটি চাইনিজ পিস্তল ও বুলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা জঙ্গল সলিমপুর এলাকায় বিভিন্ন ধরনের চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। এলাকাটিকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এফএস