মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরানের সঙ্গে ওয়াশিংটনের ফলপ্রসূ আলোচনার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র—এমনটাও জানালেন ট্রাম্প।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ওয়াশিংটন ইরানে রাষ্ট্র গঠন বা দেশটির ভূমি দখল করতে চায় না।

অন্যদিকে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্র মতে, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র একতরফা নীতি অব্যাহত রাখলে অদূর ভবিষ্যতে যুদ্ধের অবসান সম্ভব নয়।

আরও পড়ুন:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ইরানের পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটন জবাব দিয়েছে। পর্যালোচনা করে আগামী কয়েক দিনের মধ্যে তেহরান জবাব দেবে।

এছাড়া হরমুজ প্রণালিতে ভয়াবহ বিস্ফোরণের খবর দিয়েছে ইরানের গণমাধ্যম।

এসএস