বিকাশ ডিস্ট্রিবিউটরের গাড়িতে হামলা; লুট প্রায় তিন কোটি টাকা

হামলার শিকআর হওয়া প্রাইভেট কার
হামলার শিকআর হওয়া প্রাইভেট কার | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউটরের কর্মীদের বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে দুই বস্তায় প্রায় তিন কোটি টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে একজন এবং আহত দু’জন।

গতকাল (শুক্রবার, ৯ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুরের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবস্থাপক জানায়, নরসিংদী থেকে নগদ টাকা নিয়ে ফেরার পথে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে এসে গাড়িটি থামায় দুর্বৃত্তরা। দেশিয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে গাড়িতে থাকা অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে তারা।

আহত হন চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদও।

আরও পড়ুন:

পরে গাড়িতে থাকা তিন বস্তার মধ্যে দু’টি বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিকে প্রতিষ্ঠানের দাবি, গাড়িতে মোট চার কোটি টাকার মধ্যে প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে।

তবে তা নিশ্চিত করেনি পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানায় তারা।

এসএস