আজ (সোমবার, ১২ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
মো. আকতার হোসেন বলেন, ‘ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ ঘটনায় দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে ডিবি কাজ করছে।’
মামলার ধারা সম্পর্কে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের কোন ধারায় মামলা হবে, সে বিষয়ে তার কাছে নির্দিষ্ট তথ্য নেই।’
তিনি বলেন, ‘আমি এইটুকুই তথ্য পেয়েছি যে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। যেহেতু মামলা রুজুর প্রক্রিয়া চলছে, মামলা হয়ে গেলে নির্দিষ্ট সব তথ্য জানা যাবে।’





