সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

অভিযুক্ত নুরুকে গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা
অভিযুক্ত নুরুকে গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে রেজিয়া খাতুন (৭০) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ছেলে নুরু আলমের (৪৬) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নুরুকে আটক করেছে পুলিশ।

আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মৃত হাসান উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের পরিবারে কলহ চলছিলো। এরই জেরে শুক্রবার ভোরে বৃদ্ধা মা রেজিয়াকে ঘুমন্ত অবস্থায় নুরু আলম ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রেজিয়ার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন:

পরে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে এবং ছেলে নুরুকে আটক করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, ‘মা ও স্ত্রীর মধ্যে ঝগড়া এবং পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে— এমনটা ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

এসএইচ