গতকাল (মঙ্গলবার, ১৬ জুন) এক অফিস আদেশে সব কর্মকর্তা কর্মচারীর উদ্দেশ্যে এ সতর্ক বার্তা দেন।
অফিস আদেশে বলা হয় বন্দরের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এ অফিস আদেশ জারি করা হলো। এক্ষেত্রে অংশিজন, ঠিকাদারসহ বন্দর ব্যবহারকারীদের কাছে তথ্য প্রমাণ থাকলে বন্দর চেয়ারম্যানের কাছে লিখিতভাবে অভিযোগ জানানোর আহ্বান জানান।
আরও পড়ুন:
সেই সঙ্গে কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো বিল বা ফাইল প্রসেসে বন্দরের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে অর্থ দিলে বা আর্থিক সুবিধা দেয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ওই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে বলেও জানানো হয়।
তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে বন্দর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।




